রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




৬ মাস স্মৃতিশক্তি ছিল না দিশার

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯
দিশা পাটানি- ফাইল ছবি

শরীর ফিট রাখতে জিমে প্রচুর সময় ব্যয় করতে দেখা যায় ‘বাগি টু’ খ্যাত এ অভিনেত্রীকে। তবে এই দিশাই নাকি শরীরচর্চার সময় চোট পেয়ে স্মৃতিশক্তি হারিয়েছিলেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানান অভিনেত্রী দিশা পাটানি।

দিশা বলেন, একবার ট্রেনিং করার সময় কংক্রিটের ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। এরপর ছয় মাসের জন্য তার স্মৃতি নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, ‘আমার জীবন থেকে ছ’মাস হারিয়ে যায়। ওইসময় কিছুই মনে ছিল না আমার।’

এতকিছুর পরও তিনি দমে যান নি। নিয়মিত জিমন্যাস্টিক্স ও মার্শাল আর্টসের অনুশীলন চালিয়ে গেছেন তিনি। তার মতে আঘাত অনুশীলনেরই একটা অংশ। শ্যুটিংয়ের কাজে ব্যস্ত না থাকলে জিমন্যাস্টিক্স ও মার্শাল আর্টস নিয়েই থাকেন দিশা।

এই সুন্দরী আরও বলেন, তিন বছর আগে জিমন্যাস্টিক্স শুরু করি আমি। জিমন্যাস্টিক্সের থেকে মার্শাল আর্টস অনেক সহজ। জিমন্যাস্টিক্সের জন্য সাহসীও হতে হয়। অনেক সময় ব্যয় করে আমি এই জায়গায় পৌঁছেছি। প্রতিদিন এগুলো অনুশীলন করতে হয়। আঘাত লাগলে তবেই কোথাও পৌঁছনো যায়।

আঘাতের সঙ্গে দিশার সখ্যতা নতুন নয়। সম্প্রতি সালমানের ‘ভারত’ ছবিতে শ্যুটিংয়ে  হাঁটুতে চোট পান তিনি। তবে বিটাউনে তার ফিটনেস রীতিমত আলোচনার বিষয়। ছবিতে স্টান্টও নিজেই করতে পছন্দ করেন দিশা।

সালমানের ‘ভারত’ ছবিতে শেষবার দেখা যায় দিশাকে। এছাড়া মোহিত সূরির পরিচালনায় পরবর্তী ছবি ‘মলং’-এ  দেখা যাবে তাকে। দিশা ছাড়াও এই ছবিতে আরও রয়েছেন আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এ ছবিটি। সূত্র: জিনিউজ

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765