রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

বাগেরহাটের চিতলমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ বাজারে চিতলমারী উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মোঃ নাজমুল হাসান টিপুর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় কাননচক মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা জাঁহাতাব হুসাইন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক, ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন, ক্বারী আবুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দীন এই অঞ্চলের সকলের রাজনৈতিক অভিভাবক। এই অঞ্চলের মানুষের যে কোন বিপদে-আপদে তিনি সহযোগীতা করেন। বরণ্য এই রাজনৈতিক ব্যক্তিত্ব ও তার পরিবার যেন সুস্থ্য থাকে সারা দেশের মত চিতলমারীবাসীও সেটা সব সময় কামনা করে।
দোয়া মাহফিলের পর প্রায় এক হাজার এলাকাবাসি মধ্যহ্নভোজে অংশ নেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765