শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বাগেরহাট হোমিওপ্যাথিক কলেজের ৫৪ চিকিৎসকের ইন্টার্নশীপ সমাপ্ত

এস এম সামছুর রহমান, বাগেরহাট
  • প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৫৪ জন চিকিৎসকের ইন্টার্নশীপ শেষ হয়েছে। সোমবার দুপুরে কলেজ অধ্যক্ষ ডাঃ মোঃ একরাম আলী ইন্টার্নশীপের মুল্যায়ন পরিক্ষার ফলাফল ঘোষনা করেন।

 

এসময় শিক্ষক প্রতিনিধি ডাঃ দিলিপ কুমার রায়, সহকারী অধ্যাপক ডাঃ রবিউল ইসলাম, ডাঃ শহিদুল ইসলাম, প্রভাষক ডাঃ এইচ এম আল- ইমরান, ডাঃ মুহাম্মদ নাজমুল হক, ডাঃ নুর আমীন, ডাঃ মোস্তাফিজুর রহমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজ অধ্যক্ষ ডাঃ মোঃ একরাম আলী বলেন, ইন্টার্নশিপ চিকিৎসকগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের মেধা যাচাইয়ের জন্য মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সফলভাবে উত্তীর্ণ হন। আমরা এদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। মানব সেবাই বড় ধর্ম। তাই মানব সেবায় যাতে সবাই নিজেদেরকে উৎসর্গ করতে পারেন,জাতি এমন প্রত্যাশাই করে।

অধ্যক্ষ ডাঃ মোঃ একরাম আলী ইন্টার্নশীপের মুল্যায়ন পরিক্ষার ফলাফল ঘোষনা করেন।

মুল্যায়ন পরিক্ষায় মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেন, ডাঃ ছাবিহা সুলতানা মুক্তা, ২য় স্থান অধিকার করেন. ডাঃ খাদিজা আক্তার এবং ৩য় স্থান অধিকার করেন, ডাঃ আব্দুল্লাহ আল নোমান।

২০১৭-২০১৮ সেশনে এসব শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ৪ বছর চারটি চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পর ৬ মাস হাসপাতালের আউটডোরে সরাসরি রোগী দেখার মাধ্যমে তাদের ব্যাচের শিক্ষা কার্যক্রম শেষ হয়।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765