রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (DIMFF) ২০২৭-এর ১৩তম আসরের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে তরুণ নির্মাতা রনি তানভীরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হ্যালো মা’ (HELLO MA – A Film About Mother)। চলচ্চিত্রটি উৎসবের ‘Short Film Category for University Students’ বিভাগে নির্বাচিত হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহিনুর ইসলাম।

মা ও সন্তানের চিরন্তন সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘হ্যালো মা’। চলচ্চিত্রটিতে আবেগ, স্মৃতি ও ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে মা-সন্তানের সম্পর্কের একটি ভিন্নধর্মী গল্প তুলে ধরা হয়েছে।

নির্মাতা রনি তানভীর জানান, ‘হ্যালো মা’ তার কাছে শুধু একটি চলচ্চিত্র নয়; এটি তার নিজের ভেতরে থাকা একটি অকথিত গল্পের প্রতিফলন। চলচ্চিত্রটির অন্যতম বিশেষ দিক হলো এতে নির্মাতার নিজের মায়ের কণ্ঠস্বর ভয়েসওভার হিসেবে ব্যবহার করা হয়েছে।

রনি তানভীর বলেন, “চিত্রনাট্য লেখার সময় আমার মনে হচ্ছিল, আমি দূরে দাঁড়িয়ে যেন নিজেকেই দেখছি।”

তিনি আরও বলেন, নিজের ভালো লাগা ও আবেগ থেকেই চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। শাহিনুর ইসলামকে সঙ্গে নিয়ে অনেক আবেগ ও অনুভূতি দিয়ে ‘হ্যালো মা’ নির্মাণ করেছেন। তার ভাষায়, সিনেমা তার কাছে জীবনেরই অংশ। আর জীবনের অবিচ্ছেদ্য অংশ ‘মা’কে নিয়ে করা তার প্রথম কাজ আন্তর্জাতিক পর্যায়ের একটি উৎসবে নির্বাচিত হওয়ায় অনুভূতিটি তার কাছে বিশেষ।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করা শাহিনুর ইসলাম বলেন, “অভিনয় করার সময় একবারও মনে হয়নি আমি অভিনয় করছি। মনে হচ্ছিল, আমি যেন নিজেকেই দেখছি।” নির্মাতার শিল্পবোধ ও দৃষ্টিভঙ্গি চলচ্চিত্রটিকে আলাদা মাত্রা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উৎসব পরিচালক সোহান শেখ ই-মেইলের মাধ্যমে ‘হ্যালো মা’ চলচ্চিত্রটি অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া তরুণ নির্মাতাদের কাজের মধ্য থেকে রনি তানভীরের চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে। তার মতে, এ ধরনের কাজ বাংলাদেশের মোবাইল চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনাকে আরও সামনে নিয়ে আসবে।

উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (DIMFF) ২০১৫ সালে যাত্রা শুরু করে। মোবাইল প্রযুক্তি ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা ও তরুণ নির্মাতাদের সৃজনশীল কাজকে উৎসাহিত করার লক্ষ্যে এ উৎসব আয়োজন করা হয়ে থাকে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) উৎসবটির আয়োজক এবং স্টার সিনেপ্লেক্স পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

বৈশ্বিক পর্যায়েও উৎসবটি পরিচিতি পেয়েছে। WURI ২০২২ র‍্যাঙ্কিংয়ে উদ্যোক্তা মনোভাব ক্যাটাগরিতে ২৫তম স্থান অর্জনের মাধ্যমে উৎসবটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

রনি তানভীর ও শাহিনুর ইসলামের যৌথ নির্মাণ ‘হ্যালো মা’ ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের মাধ্যমে বাংলাদেশের তরুণ নির্মাতা ও মোবাইলভিত্তিক চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনাকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765