রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




পথচারিদের উপর ট্রাক, নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়েছে বেপরোয়া গতির একটি ট্রাক। এতে তিনজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুরের নকলা উপজেলার রামপুর গ্রামের আলমাস মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫), বাসুর আলগী গ্রামের কালু মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের আহমদ আলীর ছেলে বাদশা মিয়া (১৯)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রী ও পথচারীরা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো তিনজন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে চালক বাদশা শেখ (৩৬) ও ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৫৩৭৮) আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আটক চালক বাদশা শেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে বলে জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765