শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের ৫০ পরমাণু বোমা, দুশ্চিন্তায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

সম্প্রতি ইরাক ও আফগানিস্তান থেকে শতাধিক ঘাঁটি প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরও বিশ্বের প্রায় ৭০টি দেশে যুক্তরাষ্ট্রের ৮ শতাধিক সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির মধ্যে তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৫০টি পরমাণু বোমা রয়েছে। আর এই ৫০টি মার্কিন পরমাণু বোমা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি সিরিয়ার মানবিজে তুরস্কের কুর্দি বিরোধী অভিযানের ফলে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিরোধ প্রকাশ্যে এসেছে। কুর্দিদের দীর্ঘ দিনের বন্ধু মার্কিন প্রশাসন। সে কারণে ডোনাল্ড ট্রাম্প তু্রস্ককে সেখানে অভিযান বন্ধ করতে বললেও তা পাত্তাই দিচ্ছেন না এরদোয়ান।
এরই মধ্যে তুরস্কের মাটিতে মোতায়েন যুক্তরাষ্ট্রের ৫০ পরমাণু বোমার কী হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরমাণু বোমাগুলোই এখন ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মূল অনুঘটকের ভূমিকা পালন করছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখন বোমাগুলো ফিরিয়ে নেয়ার চিন্তা-ভাবনা করছে। কিন্তু পশ্চিমা বিশ্লেষকদের মতে, ইনসিরলিক বিমানঘাঁটিতে লুকিয়ে রাখা বোমাগুলো জিম্মি করে রেখেছে এরদোগানের সরকার। সম্পর্ক আরও খারাপের দিকে গেলে তুরস্ক এগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে বলেও মনে করছেন তারা।

উল্লেখ্য, সিরীয় সীমান্ত থেকে ১০০ মাইল দূরে ইনসিরলিক বিমানঘাঁটিতে পারমাণবিক ভরের বি৬১ বোমা রয়েছে। তুর্কি বাহিনীর সঙ্গে এটিতে মার্কিন সেনারাও রয়েছেন। মূলত এই বিমানঘাঁটি ওয়াশিংটনের হিসাব-নিকাশকে জটিল করে তুলেছে। মার্কিন কর্মকর্তারা এসব বোমা সরানোর পরিকল্পনা করছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765