রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন




কর্ণাটকে আস্থাভোটে বিজেপির জয়

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯
আস্থা ভোটে জেতার পর বিজেপির নেতাকর্মীদের উল্লাস-এএনআই

ভারতের কর্ণাটকে আস্থা ভোটে শেষ হাসি হেসেছে গেরুয়া শিবির। বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েছে কুমারস্বামী সরকার।

মঙ্গলবার আস্থা ভোটে হেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এইচডি কুমারস্বামী। কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা, কুমারস্বামীর পদত্যাগপত্র গ্রহণ করেন।

ভোটে জিতে বিজেপির বিএস ইয়েদুরাপ্পা জানান, এটা গণতন্ত্রের জয়। কুমারস্বামী সরকারকে নিয়ে মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। আমি কর্ণাটকের মানুষকে এই আশ্বাস দিতে পারি যে উন্ননয়ের নতুন যুগ এবার শুরু হবে।

সেইসঙ্গে তিনি কৃষকদের বিষয়টিও জোর দিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন।

কর্ণাটকে বিজেপি শিবিরে খুশির রেশ। সরকার গঠনের ব্যাপারে আশাবাদী পদ্মশিবির।

ইয়েদুরাপ্পা আরও জানান, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট অমিত শাহর সঙ্গে আলোচনা করবো। তারপর রাজ্যপালের কাছে যাব।

এবার সরকার গড়ার দাবি জানাবে বিজেপি। তাহলে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইয়েদুরাপ্পা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765