শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : এস এম কামাল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা ছাড়া দেশের মানুষের কথা কেউ ভাবে না। তিনি রাষ্ট্র ক্ষমতায় বিধায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ পেট ভরে খেয়ে শান্তিতে বেঁচে আছে। বৃহস্পতিবার বিকালে ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ে পাগলা-শ্যামনগর বনফুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত-বিএনপি এদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। কিন্তু তাদের পক্ষে এখন আর জনগন নাই। তাই মেরুদন্ড সোজা করে দাড়াতেও পারে না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ ঘোষ, জেলা আওয়ামী লীগে শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিন আক্তার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা আ,লীগের সদস্য মিজানুর রহমান, উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি মুনসুর আলী, খলিলুর রহমান, সুবীর মিত্র, ভাইস চেয়ারম্যান মুস্তহীদ সুজা, যুগ্ন-সাধারন সস্পাদক আবুল কালাম আজাদ, বাগেরহাট সদর উপজেলা আ,লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কন্ঠ ভোটে স্বপন দাশকে সভাপতি ও শিরিনা আক্তারকে পুনঃরায় সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765