রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




কলারোয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়নাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ইউনিয়নের খোরদো বাওড়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর ও চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় সোমবার বিকেলে দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়না দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত স ম আনোয়ারুল ইসলামের স্ত্রী।

কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন, খোরদো বাওড়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর করে পা ভেঙে দেওয়ার ঘটনার করা মামলায় সেলিনা আনোয়ার ময়না ও নিত্য নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সরকারিভাবে ইজারা নেওয়া খোরদো বাওড়ে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছিলেন খোরদো মৎস্যজীবী সমিতির সদস্য পাকুড়িয়া গ্রামের শচীন বিশ্বাস (৪৫)। গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় দেয়াড়ার পাকুড়িয়ায় ব্র্যাক অফিসের সামনে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। এটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের শিকার হন শচীন বিশ্বাস। এতে তার পা ভেঙে যায়। ওই ঘটনায় গত রোববার সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন আহত শচীন বিশ্বাসের স্ত্রী কনিকা বিশ্বাস (৪০)। এরপর এ ঘটনায় সোমবার সন্ধ্যায় থানায় দায়ের করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765