রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মাছ বিক্রেতা-পুলিশ মারামারি, এএসআই ক্লোজড

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাছের ওজন নিয়ে বিক্রেতা ও পুলিশের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

সোমবার সকালে শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর মাছ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেন, শাহজাদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ ও কনস্টেবল বাছেদ সকালে বাজারে মাছ কিনতে যান। ওজন কম দেওয়ার অভিযোগ এনে ওই দুই পুলিশ সদস্য মাছ বিক্রেতা রাজিবকে (২৬) মারধর করেন। পরে ওজন করে মাছ কম না পাওয়ায় মাছ বিক্রেতারা ওই দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তদন্ত করে দোষী হলে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এএসআই আশরাফকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765