রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




মোংলায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুবলীগের শোক সভা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

“এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি মনে করেছিল বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই আওয়ামীলীগ চিরতরে নির্মূল হয়ে যাবে। কিন্তু তারা জানত না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে ধাপে ধাপে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন অথচ স্বাধীনতা বিরোধী শক্তি এদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ২১ আগষ্ট গ্রেনেট হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল। তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে মোংলা উপজেলা ও পৌর যুবলীগ আয়োজিত শোক সভায় বক্তারা এসব কথা বলেন।

উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, সাধারন সম্পাদক শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সাধারন সম্পাদক শেখ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি কবির হোসেন প্রমূখ। শোক সভায় আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, পৌর যুব মহিলা লীগের সভানেত্রী সুমী লীলা, যুবলীগ নেতা মোঃ শাকিল, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী রানা ও সাধারন সম্পাদক শাহারুখ বাপ্পীসহ যুবলীগের উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765