শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




নড়াইল প্রেস ক্লাবে সভাপতি টুকু সম্পাদক পদে টুলু নির্বাচিত

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

নড়াইল পেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এনামুল কবীর টুকু (বিটিভি ও দৈনিক আমাদের সময়) এবং সাধারণ সম্পাদক পদে শামীমূল ইসলাম টুলু (দৈনিক সমকাল)সহ কার্যকরী পরিষদের ১৫ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ) ও এম মুনীর চৌধুরী (এনটিভি), যুগ-সাধারণ সম্পাদক আ্যাড. তারিকুজ্জামান লিটু (দৈনিক ইত্তেফাক ও বাংলাভিশন) ও এম এম মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি ও বিডি নিউজ ২৪ ডট কম), কোষাধ্যক্ষ মিরাজ খান (বৈশাখী টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুন্সি আছাদুর রহমান (ইনডিপিন্ডেন্ট টিভি), দপ্তর সম্পাদকক লুৎফুল আলম সজল (দৈনিক প্রতিদিনের সংবাদ), নির্বাহী সদস্য মীর্জ নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি), মোঃ হাফিজুর রহমান (সাপ্তাহিক নড়াইল বার্তা), গুলশান আরা দৈনিক ওশান), মলয় কান্তি নন্দী (দি ইনডিপেন্ডেন্ট), সুলতান মাহমুদ (দি নিউ এজ) এবং সাইফুল ইসলাম তুহিন (দৈনিক কালের কন্ঠ ও চ্যানেল ২৪)। এ নির্বাহী পরিষদ এর সকল সদস্য ২০১৯ থেকে ২০২১ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নড়াইল প্রেস ক্লাবের ভোট গ্রহনের দিন ছিল ২৩ আগস্ট ২০১৯। নির্বাচনী তফশীল অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্ধারিত ১৫টি পদে মোট ১৫ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র নির্বাচন পরিচালনা কমিটির নিকট জমা দেন। মনোনয়ন পত্র বৈধ হওয়ায় এবং নির্ধারিত সময়ের (১৩ আগস্ট) মধ্যে কেউ প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বাচন পরিচালনা কমিটি সকল প্রার্থীকে স্ব স্ব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765