রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বাগেরহাটে মাদ্রাসা ছাত্রী হিরা হত্যার সাথে জড়িত ৩জন আটক

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯
মাদ্রাসা ছাত্রী হিরা হত্যার অভিযোগে আটক তিনজন

বাগেরহাটের মোড়েলগঞ্জে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী হিরা আক্তারকে(১২) শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার ঘটনার সাথে জড়িত বৃদ্ধ দম্পতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হিরা আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে। তারা হলেন, পশ্চিম বহরবুনিয়া গ্রামের মুক্তার মৃধা (৭৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) এবং নাতী হাসান রশিদ মৃধা (১৩)। রোববার বিকেলে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রেস ব্রিফিং এই তথ্য জানান।
তিনি জানান, হিরা আক্তারের মা এই হত্যা মামলার বাদী নাসিমা বেগমকে ঘরের ভিতর মুক্তার মৃধা গিয়ে ঝাপটে ধরে। তিনি বৃদ্ধ মুক্তার মৃধাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জুতা দিয়ে ৪/৫টি বাড়ি দেন এবং তার স্ত্রী মনোয়ারা বেগমকে নালিশ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ঘটনার ৪ দিন পর ঘরে কেউ না থাকার সুযোগে তারা তিনজনে মিলে হিরাকে পরিকল্পিত ভাবে হত্যা করে।
পুলিশ সুপার আরো জানান, ঘটনার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। মামলা দায়ের পর পুলিশ আসামীদের আটকের পাশাপাশি ব্যাপক তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায় বাড়ি থেকে মনোয়ারা বেগম (৬৫) এবং নাতী হাসান রশিদ মৃধাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা ¯^ীকার করেন। পরে মোংলা এলাকায় অভিযান চালিয়ে মুক্তার মৃধাকে আটক করা হয়।
গত ২ জুলাই (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নিজ বসতঘরে বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায় তার মেয়ে হিরা আক্তারকে। তার মুখমন্ডলে কালো দাগ ও গলায় গামছা লাগানো ছিল। সে স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তার পিতা গাউছ শেখও একই মাদরাসার নৈশ প্রহরী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765