শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ফাহাদ হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ছাত্রদলের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

কর্মসূচির অনুযায়ী আগামী ৯ অক্টোবর বুধবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে এবং ১০ অক্টোবর বৃহস্পতিবার সব থানা, পৌর ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।

সোমবার রাতে ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় বুয়েট ছাত্র আবরারকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। বিজ্ঞপ্তিতে আবরারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়া হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কর্মসূচি যথাযথভাবে পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765