রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত – শেখ তন্ময় এমপি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১২ মার্চ, ২০২২

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, বিএনপি জনগনের মঙ্গল চায় না। তারা জনবিচ্ছিন্ন একটি দল। দেশের উন্নয়ন হলে তাদের কষ্ট লাগে। কখনই দেশের ভাল চায় না। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত। শুক্রবার (১১ মার্চ) বিকালে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

তিনি আরো বলেন, বিএনপির বর্তমান কাজ বিদেশী কুটনীতিকদের দ্বারে দ্বারে ছোটা। তাদেরকে দেশ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়া। তারা চায় ষড়যন্ত্র করে এদেশের ক্ষমতায় আসতে। কিন্তু তাদের সেই দু:স্বপ্ন কখনই এদের মানুষ সফল হতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াবে।

বাধাল ইউনিয়ন আওয়ামী লীগরে সভাপতি ইলিয়াস হোসেন কোতয়ালের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যাদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ মীর ফহলে সাঈদ ডাব্লু, নকীব নজিবুল হক নজু, ধর্ম বিষয়ক সম্পাদক কেএম ফরিদ হাসান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিকদার আবুবকর সিদ্দিক, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, কচুয়া উপজেলা উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, আওয়ামী লীগ নেতা সরদার দেলোয়ার হোসেন, সেলিম সিকদার, শাহজাহান সেখ প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিনিধি সভা শেষ হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765