শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে সক্ষমতা বৃদ্ধিমূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩

বাগেরহাটে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী প্রযুক্তি সম্প্রসারণে সক্ষমতা বৃদ্ধিমূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে বাগেরহাট সদরে দরিতালুক এলাকায় অবস্থিত কোডেক ট্রেনিং সেন্টারে উদ্যেক্তা, প্রকৌশলী ও রাজমিস্ত্রীদের নিয়ে এই প্রশিক্ষন শুরু হয়।
এ সময় কোডেকের জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের ( এসইপি) প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন, কারিগারি কর্মকর্তা মো: আল আমিন, ডকুমেন্টেশন অফিসার এস এম তানভীর হোসেন, ফিনান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার মো: কামাল হোসেন বক্তব্য দেন।
বক্তারা বলেন, পরিবেশ দূষণ বিবেচনায় বাংলাদেশে বছরে কার্বন নিঃসরণের পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন টন, যার একটি বড় অংশ আসে ইট পোড়ানো কয়লা থেকে। এই ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে মাটির ইট পোড়ানো বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।
পরে হাতে কলমে এসব পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী তৈরির প্রশিক্ষন দেয়া হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765