রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সম্পাদক নঈম নিজাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে ‘সম্পাদক পরিষদে’র নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনকে। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক হিসেবে আছেন বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এবং কোষাধ্যক্ষ হিসেবে আছেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

দুই বছর মেয়াদি নতুন এই নির্বাহী কমিটি আগামী ১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এই কমিটির মেয়াদ শেষ হবে।

সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ২০১৩ সালে ‘সম্পাদক পরিষদ’ প্রতিষ্ঠা করা হয়। ‘সম্পাদক পরিষদে’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765