সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




পাবনায় ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পাবনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউদ্দৌলার বিরুদ্ধে মামলা হয়েছে।

সদর থানার ওসি ওবাইদুল হক জানান, জরুরি প্রয়োজনের কথা বলে কলেজ হোস্টেলের গেস্টরুমে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ছাত্রী এই মামলা করেন।

অধ্যক্ষ সুজাউদ্দৌলাকে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পুলিশ কলেজ হোস্টেলের বাইরে থেকে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ওই ছাত্রী ও অধ্যক্ষ সুজাউদ্দৌলাকে আটক করে থানায় নিয়ে আসে।

কলেজের শিক্ষার্থীরা জানান, ওই ছাত্রী সিরাজগঞ্জ থেকে প্রতি বৃহস্পতিবার এসে দুই দিন কলেজের ছাত্রী হোষ্টেলে অবস্থান করতেন। মাঝেমধ্যেই ওই শিক্ষার্থী অধ্যক্ষর কক্ষে রাতে থাকতেন। এ নিয়ে আবাসিক শিক্ষার্থীরা বিব্রত ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ঘটনার পুনরাবৃত্তি হলে শিক্ষার্থীরা তাদের বাইরে থেকে তালা দিয়ে বিক্ষোভ করেন। ঘটনা জানাজানি হলে পাশের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরাও এই কলেজ ক্যাম্পাসে এসে জড়ো হন।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, অভিযুক্তদের পাবনা সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটক শিক্ষার্থী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765