শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




নিরাপত্তা চেয়ে সিলেটের অর্ধশতাধিক সাংবাদিকের জিডি

সিলেট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটে সাদা পোশাকে সাংবাদিক গ্রেফতারের ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে এসএমপির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইলেকট্রনিক মিডিয়ার ৫৬ জন সাংবাদিক।

রোববার বেলা দেড়টার দিকে তারা একযোগে থানায় গিয়ে জিডি করেন।

সাংবাদিকরা অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের (ইমজা) নেতৃবৃন্দ ও সিলেটের টেলিভিশনের সাংবাদিকরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোনো তথ্য পাননি।

সাংবাদিকরা বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ১৯ সেপ্টেম্বর সাদা পোশাকে সিনিয়র সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে সিলেট জেলা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। সেই সঙ্গে দুই ঘণ্টা পুলিশের লুকোচুরি খেলা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

ইমজা সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে পুলিশ জিডি নিতে অস্বীকৃতি জানালেও পরে তা গ্রহণ করে।

এসএমপির কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া যুগান্তরকে বলেন, নিরাপত্তা চেয়ে সিলেটে কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার ৫৬ জন সাংবাদিক জিডি করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765