বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




“অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাগেরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি বলেছেন, “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নেই। আইনের বাইরে কাউকে যেতে দেওয়া হবে না।”

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য দেন। এসময় তারা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক বিস্তার, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা, সুন্দরবনকেন্দ্রিক অপরাধসহ নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

নবাগত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বাগেরহাট একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, “পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।”

পুলিশ সুপার বলেন, কিশোর অপরাধ ও মাদক বর্তমানে বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি কার্যক্রমের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কোনো অপরাধ, অনিয়ম বা জনভোগান্তির তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765