শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রাঙ্গার বিচার চাইলেন নুর হোসেনের মা

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

স্বৈরাশাসক এরশাদের শাসনামলে পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ নুর হোসেন মাদকাসক্ত ছিলেন বলে মন্তব্য করার পর জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বিচার চেয়েছেন নুরের মা মরিয়ম বেগম।

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী অবস্থানে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

নুর হোসেনের মা বলেন, ‘নুর হোসেন আমার একার ছেলে না, জনগণের ছেলে। আপনারা ১০ নভেম্বর পালন করেন। এখন ওই ব্যক্তি যদি এইরকম কথা বলে, নেশাখোর বলে এর বিচার আমি চাই।’

নুরের মা মরিয়ম বেগম বলেন, ‘একটা নোশাখোর ছেলে কখনো দেশের জন্য জীবন দিতে পারে না। যে লোক দেশের জন্য, জনগণের জন্য জীবন দিতে গেছে সে তো পাগল ছিল না। ৩০ বছর পর এই লোক এত বড় কথা বলেছে। আমি এর বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘এই কথা যে ব্যক্তি বলেছে তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’

গতকাল রোববার জাতীয় পার্টি আয়োজিত ‘গণতন্ত্র’ দিবসের এক আলোচনায় রাঙ্গা বলেন, ‘নূর হোসেন কে? একটা অ্যাডিকটেড ছেলে। একটা ইয়াবাখোর, ফেন্সিডিলখোর। নূর হোসেনকে নিয়ে গণতান্ত্রিক দুই দল, আওয়ামী লীগ এবং বিএনপি নাচানাচি করে।’

জাপা মহাসচিব আরও বলেন, ‘বিভিন্ন পত্র-পত্রিকায় দেখবেন নূর হোসেন দিবস। সেই নূর হোসেন চত্বর এরশাদ করে দিয়েছেন।’

গণতন্ত্রের জন্য শহীদ হওয়া নূর হোসেনকে নিয়ে সাবেক স্বৈর শাসকের দলের মহাসচিবের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে।

প্রসঙ্গত, ১৯৮৭ সালের ১০ই নভেম্বর বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাস্তায় নেমেছিলেন নুর হোসেন। ওইদিন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়েছিলেন নুর হোসেন। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুর হোসেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765