বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে এসইপি প্রকল্পের লিংকেজ মিটিং অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
প্রধান অতিথি বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আরেফিন বাদল।

বাগেরহাটে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি সম্প্রসারণে প্রকল্পের (এসইপি) সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট সদরে দরিতালুক এলাকায় অবস্থিত কোডেক ট্রেনিং সেন্টারে এই প্রকল্পের সংযোগ সভার উদ্বোধন করেন,বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আরেফিন বাদল।

 

এ সময় বাগেরহাট গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: ফতেহ আজম খান, কোডেকের প্রধান কার্যালয়ে সিনিয়য়ে প্রোগ্রাম অফিসার (নলেজ ডেভলপমেন্ট) হোসেনুর রহমান জুয়েল, কোডেক মাইক্রোফিনান্স প্রোগ্রামের সিনিয়র জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান, এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার লোকমান হোসেন, কারিগরি কর্মকর্তা মোঃ আল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশে সব ধরনের পাকা বাড়ি নির্মাণে মাটি পোড়ানোর ইটের ব্যবহার সর্বাধিক। প্রচলিত পদ্ধতিতে ইট নির্মাণে যে মাটির ব্যবহার হয় তা কৃষি জমির উপর থেকে সংগ্রহ করা হয়। যার ফলে আমাদের কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, যা আমাদের খাদ্য নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে তুলছে। তাছাড়া এই ইট পোড়াতে কয়ল, কাঠ বা গ্যাস ব্যবহার করা হয়। ইটের ভাটা হতে নির্গত ধোঁয়া আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

 

পরিবেশ দূষণ বিবেচনায় বাংলাদেশে বছরে কার্বন নিঃসরণের পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন টন, যার একটি বড় অংশ আসে ইট পোড়ানো কয়লা থেকে। এই ভয়াবহ ¶তির হাত থেকে রক্ষার জন্য বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে মাটির ইট পোড়ানো বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ##

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765