বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




দুই কলার দাম ৪৪২ রুপি!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

কমবেশি  সবারই পছন্দের একটি ফল কলা। শরীর ভাল রাখতে এর জুড়ি নেই। দামে সস্তা অথচ পুষ্টিতে ভরপুর এই ফলটি বেশিরভাগ মানুষেরই প্রতিদিনের খাদ্যতালিকায় দেখা যায়। কিন্তু দিনে দুটি কলা খেতে যদি কারও ৪৪২ রুপি খরচ করতে হয়, তাহলে অবস্থা কেমন দাঁড়াবে? সম্প্রতি এমনই এক ঘটনা তুলে ধরেন বলিউড অভিনেতা রাহুল বোস।

সোমবার ৫১ বছর-বয়সী এই অভিনেতা টুইটারে একটি ভিডিও পোস্ট করে চণ্ডীগড়ের একটি পাঁচ তারা হোটেলে দুটি কলার বিল নিয়ে অভিযোগ করেন। ভিডিওর ক্যাপশনে রাহুল বোস লেখেন, ‘এটা বিশ্বাস করার জন্য আপনাকে আগে ভিডিওটা দেখতে হবে।কে বলেছে ফল আপনার অস্তিত্বের জন্য ক্ষতিকর নয়’?

৩৮ সেকেন্ডের ভিডিওতে রাহুল বোস জানিয়েছেন, জিমে যাওয়ার আগে তিনি নিজের খাওয়ার জন্য কিছু ফলের অর্ডার করেছিলেন। এর পরেই ভিডিওতেই সকলকে হোটেলের বিলটি দেখান তিনি। সেখানে দেখা যায়, দুটি কলার জন্য ৪৪২ টাকা বিল ধরা হয়েছে। ভিডিও শেষ হওয়ার আগে রাহুল মন্তব্য করেন ‘আমার স্বাস্থ্যের জন্য একটু বেশিই ভালো হয়ে গেল এটা’।

টুইটারে রাহুলের পোস্ট দেখে অনেকেই একমত প্রকাশ করেন। একজন লিখেছেন, ‘এটা সোনায় মোড়া কলা নাকি?’ অন্য একজন ঘটনাটাকে দিনে দুপুরে ডাকাতির সঙ্গেও তুলনা করেছেন।সূত্র : এনডিটি

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765