শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




খুলনায় প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

খুলনায় উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তিনিই খুলনার প্রথম করোনা আক্রান্তে মৃত ব্যক্তি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটে ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।

করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি খুলনা জেলার রূপসা থানাধীন রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি আইটেল টেকনো মোবাইল ফোন সেটের সার্ভিসিং ইঞ্জিনিয়ার ছিলেন। তার অফিস হোটেল গোল্ডেন কিং ভবনের চতুর্থ তলায়। তিনি ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে মৃতের স্বজনরা জানান।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ বলেন, আজ খুমেকের পি‌সিআর মে‌শি‌নে ১৯১ টি নমুনা পরীক্ষা হ‌য়ে‌ছে। এরমধ্যে একজনের শরী‌রে ক‌রোনা পাওয়া গে‌ছে। শনাক্ত হওয়া ওই ব্যক্তি আজ সকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে একজনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765