বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




কিশোরগঞ্জে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাহফুজা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মাহফুজা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বড়িল্লা গ্রামের আবুল মনসুরের মেয়ে।

সংশ্লিষ্টরা জানান, সঙ্কটাপন্ন অবস্থায় সকাল ৮টা ৫০ মিনিটে পরিবারের লোকজন শিশুটিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফতেখার উদ্দিন বলেন, হাসপাতালে ভর্তির সময় শিশুটি খুব দুর্বল ছিল। খুব একটা নড়াচড়া করছিল না। আমরা ভর্তি করার পর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠাই। সেখানে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

ডা. ইফতেখার আরও বলেন, আমরা শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করার সময়টুকুও পাইনি। এর আগেই সে মারা যায়। তবে উপসর্গ দেখে ধারণা করছি, শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত ছিল।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765