বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কাঁঠালবাড়ি ঘাট থেকে পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার, আটক ৩

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি স্পিড বোট ঘাট এলাকা থেকে হাসান মিয়া (২০) নামের এক পরিবহণ শ্রমিকের লাশ উদ্বার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন কুলিকে আটক করা হয়েছে।

মৃত হাসান মিয়া ফরিদপুর সদর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা।
সে স্থানীয় ডিএম পরিবহনের হেলপার ও মাঝে মাঝে ঘাট এলাকায় কুলি হিসেবে কাজ করতো বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুর স্তুপের মধ্য একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানা পুলিশকে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাট এলাকা থেকে তিন জন কুলিকে আটক করা হয়েছে। আটককৃত হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড়িয়া কৃষ্ণপুর গ্রামের সালাউদ্দিন মোল্লার ছেলে নাজমুল (২২),পটুয়াখালী জেলার কুয়াকাটা থানার তাসনুপাড়া গ্রামের হাকিম মৃধার ছেলে সাগর মৃধা (১৮) ও ফরিদপুরের নগর কান্দা উপজেলার বাড়ৈয় ডাঙ্গি গ্রামের সৃজন শেখের ছেলে সাইফুল শেখ (১৯)। এরা সবাই কাঁঠালবাড়ি ঘাট এলাকায় কুলি হিসেবে দীর্ঘ ধরে কাজ করতো।

শিবচর থানার উপ-পরিদর্শক সাহাদাৎ হোসেন বলেন ধারনা করা হচ্ছে, এদের মধ্য অন্তকোন্দলের কারণেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765