শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




হিন্দুরাই আগাছা সরিয়ে ৩০ বছর পর মসজিদ খুলল

আন্তর্জতিক ডেস্ক :
  • প্রকাশ: সোমবার, ১৭ জুন, ২০১৯
ছবি- ইন্টারনেট

ধর্মের হানাহানিতে যেখানে রক্ত ঝরেছিল ১৯৮৪ সালে। তারপর থেকে শ্মশান স্তব্ধতা বিরাজ করত ১০০ বছরের পুরনো সেই মসজিদে। ৩০ বছরে প্রথম আজান শোনা গেল আমেদাবাদের মসজিদ থেকে। আমেদাবাদের স্পর্শকাতর কালুপুর এলাকার বাকরি পোলে এই মসজিদের আজান তাই মোটেই সাধারণ নয়।

আবার যদি রক্ত ঝরে, আবার যদি কাউকে হারাতে হয়। সেই ভয়ে রামজি, নাগদাল্লা আর শেষ নারায়ণের মন্দিরের পাশেই এই মসজিদের ছায়া মাড়াতে ভয় পেতেন এলাকার মুসলিমরা। ১৯৮৪-র দাঙ্গা দিয়ে শুরু। তারপর ১৯৯৩ তে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যায়। মসজিদ খোলার কথা ভাবতেও ভয় পেত সবাই। গাছ-গাছড়ায় ঢেকে যাচ্ছিল মসজিদ। ভেঙে পড়ছিল দেওয়াল।

২০০২-এর গুজরাত দাঙ্গার পর ছবিটা বদলে যায়। ওই মসজিদের চারপাশের মানুষ মসজিদ বাঁচাতে উদ্যোগী হয়ে ওঠেন। মুসলমান প্রতিবেশীদের জন্য মসজিদ সাজাতে নেমে পড়েন হিন্দুরা। পরিষ্কার হয় আগাছা। ২০১৬ তে খুলে যায় সেই মসজিদ। আর এই মসজিদ নতুন করে চালু হওয়ায় নতুন করে যেন সেতুবন্ধন হয় দুই সম্প্রদায়ের মানুষের। মসজিদ নতুন করে সাজাতে সাহায্য করেন হনুমান মন্দিরের পুরোহিত চন্দ্রকান্ত শর্মাও। স্তব্ধতা ভেঙে আজান শোনা যায়। মসজিদে প্রতিনিয়ত যান প্রচুর মানুষ। শুধু ধর্মের টান নয়, যেন এক অদ্ভুত অনুভূতি। না, মসজিদে যেতে আর দু’বার ভাবতে হয় না কাউকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765