বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বাগেরহাটে মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২

মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বৌলপুর বাজারের মুসলিম যুব সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বৌলপুর বাজার শহীদ মিনারের সামনে এক পথসভায় মিলিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মাওলানা রফিকুল ইসলাম, মাও: কামাল মাহমুদ, নাজমুল ইসলাম মিন্টু মল্লিক, মিরাজ খোন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, ভারতীয় বিজেপি নেতা নুপুর শর্মা বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অমার্জনীয় অপরাধ করেছেন। অনতি বিলম্বে নুপুর শর্মাকে গ্রেফতার করে এই ধর্মান্ধকে ফাসি দিতে হবে। মহানবী (সাঃ) কে নিয়ে মন্তব্য করে সকল মুসলমানের কলিজায় আগুন জ¦ালিয়ে দিয়েছে। মুসলমানদের ভারতীয় সকল পন্য বর্জণ করতে হবে। কোন মুসলমান আর ভারতীয় পন্য ব্যবহার করবে না। রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর জন্য বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।

এরআগে জুম্মার নামাজ শেষে বাগেরহাট জেলা ইমাম সমিতির ব্যানারে পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সামাবেশে মিলিত হয়।

আছরের নামাজের পর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

উল্লেখ, ২৭ মে ভারতের একটি টিভি চ্যানেলে বিতর্কে অংশ নিয়ে বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি নেতা নুপুর শর্মা। এরপর থেকে নুপুরু শর্মাকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলে আসছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765