শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




সৌদিতে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের শিহাব

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

সৌদি আরবের পবিত্র মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (প্রথম ১৫ পারা) বিশ্বের মধ্যে দ্বিতীয় হয়েছে বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ। বুধবার বাদ এশা মক্কার মসজিদুল হারামে শিহাবের হাতে পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মক্কার মেয়র খালিদ বিন ফয়সাল।

শিহাব উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লায়। সে ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন আয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।

১০৩ দেশের ১৪৬ জন হাফেজ সৌদি আরবে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১২ জন হাফেজ পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া। তিনিও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

কাবা শরিফের নতুন ভবনে আয়োজিত ৪১তম কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আল শেখ, মক্কার হারাম শরিফের জ্যেষ্ঠ ইমাম ড. শেখ আবদুর রহমান আল সুদাইসও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন মক্কার মেয়র ও সৌদি আরবের ধর্মমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765