শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




সাইনোসাইটিসের সমস্যা কমাতে যা করণীয়

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

অনেকেরই সাইনোসাইটিসের সমস্যা আছে।এতে সারাক্ষণ নাক-মাথা ভার ভার লাগা, মাথায় কপালে অস্বস্তি-সহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় । স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে এ সমস্যা আরও বাড়ে। এ ছাড়া ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধও এ সমস্যা বাড়িয়ে দেয়।

মুখের হাড়ের ভিতরে চার জোড়া ফাঁপা বায়ুপূর্ন যে জায়গাগুলো আছে সেটাকে সাইনাস বলা হয়। কোনও কারণে যদি সাইনাসের ভেতরের ঝিল্লির মধ্যে প্রদাহ হয় তখন তাকে সাইনোসাইটিস বলে। কয়েকটি উপায় অনুসরণ করলে সাইনাসের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। যেমন-

১. তিল, ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস বা যে কোনও মেন্থল তেল মালিশ করলে আরাম পাওয়া যায়।

২. লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সাইনাসের সমস্যা দূরে রাখতে নিয়মিত ভিটামিন সি যুক্ত ফলের রস খেতে পারেন।

৩. ছোট একটি পাত্রে পানি গরম করে মাথায় তোয়ালে ঢেকে নিন। অন্তত পনেরো মিনিট টানা গরম পানির ভাপ নিন। এতে সাইনাস প্যাসেজ পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে অস্বস্তিও কেটে যাবে।

৪. নিয়মিত খাদ্য তালিকায় ফল, সবজি, স্যুপ, ডাল রাখুন। সাইনাসের সমস্যায় প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে সর্দি তরল হয়ে বেরিয়ে যাবে।

এ ছাড়াও সাইনোসাইটিসের কারণে নাকে, মাথায় বা কপালে অস্বস্তি হলে গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। এর পর তোয়ালেটা মুখের উপর দিয়ে কিছু ক্ষণ শুয়ে থাকুন। এই পদ্ধতিতে সাময়িক ভাবে অনেকটা আরাম পাওয়া যায়।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765