মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে সরকারি পিসি কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশনের অক্সিজেন ব্যাংক উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

বাগেরহাট সরকারি পিসি কলেজের প্রাক্তন শিক্ষার্থী সংঘ ‘কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশনের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ:) মাজার মোড়ে একটি অভিযাত হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন, বিএমএ‘র বাগেরহাট জেলা শাখার সভাপতি ডা: মোশারফ হোসেন।

 

সরকারি পিসি কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশনের সভাপতি বেগ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেখ জিল্লুর রহমান, মোঃ রবিউল ইসলাম, শেখ মোহাম্মদ রাসেল, তরফদার রবিউল ইসলাম, শেখ মনজুরুল হক রাহাদ প্রমূখ।
বক্তারা বলেন, এই সংকটময় সময়ে করোনা রোগীদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছে সরকারি পিসি কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশন। এটি একটি মহতি উদ্যোগ।

গরিব ও অসহায় রোগীদের সেবা দিতে প্রাথমিকভাবে দশটি সিলিন্ডার নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে সিলিন্ডারের পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানান আয়োজকরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765