শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

বৃষ্টির কারণে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুই সেমিফাইনালই পণ্ড হয়েছে। ফলে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। সঙ্গী হয়েছে ভারত। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় ফাইনাল লড়াইয়ে জায়গা করে নিয়েছে তারা।

এ নিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠল বাংলাদেশ। সেখানে রেকর্ড ছয়বার শিরোপাই জিতেছে ভারত।

শেষ চারের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার শ্রীলংকার মোরাতুয়ায় আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচটি। একটি বলও মাঠে গড়ায়নি।

আর একই দিনে টুর্নামেন্টের প্রথম সেমিতে পি সারা ওভালে স্বাগতিক লংকানদের বিপক্ষে লড়াইয়ের কথা ছিল ভারতের। বৃষ্টি বাগড়ায় ম্যাচটিও ভেস্তে গেছে।

এতে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার টিকিট পায় বাংলাদেশ-ভারত। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পায় টাইগার যুবারা। একই পরিসংখ্যান পড়শী ভারতীয় তরুণদেরও।

সেখানে ২টি করে ম্যাচ জিতে সেমি নিশ্চিত করে শ্রীলংকা ও আফগানিস্তান। সেই ফলাফলের ভিত্তিতেই ফাইনালে পা রাখল আকবর আলির দল। আর সঙ্গী হল ধ্রুব জুরেল বাহিনী।

শনিবার কলম্বোয় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে তারা। এখন দেখার বিষয়, যুবদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মুকুট পরে কারা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765