সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




মেসির ৪০০তম ম্যাচে জিতল বার্সা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। বার্সার হয়ে আতোয়ান গ্রিজমান ও আর্থার মেলো একটি করে গোলে করেন। অন্যদিকে ভিয়ারিয়ালের হয়ে সান্তি কাসোরলা একটি গোল পরিশোধ করেন।

মঙ্গলবার ক্যাম্প ন্যুতে শুরুর একাদশে খেলেন লিওনেল মেসি। এটি ছিল তার ৪০০তম ম্যাচ। ম্যাচের ষষ্ঠ মিনিটে মেসির কর্নার কিক থেকে হেড দিয়ে গোল করেন আতোয় গ্রিজম্যান। আর ম্যাচের ১৫ ব্যবধান দ্বিগুণ করেন আর্থার মেলো। সার্জিও বুসকেটের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে ভিয়ারিয়াল গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের ২৫ মিনিটে ঊরুতে আঘাত পান মেসি। সাইড লাইনে কিছুক্ষণ সময় চিকিৎসা নিয়ে আবার মাঠে নামেন তিনি।

বিরতির আগে একটি গোল পরিশোধ করে অতিথিরা পেনাল্টি বক্সের বাইরে থেকে বাম পায়ের বুলেট গতির শট ঠেকাতে পারেননি মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির পরিবর্তে উসমান ডেম্বেলেকে মাঠে নামান কোচ। দেম্বেলে ভাল দুটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন লুইস সুয়ারেস ও গ্রিজমান। এরপর সুয়ারেজর পরিবর্তে আনসু ফাতি মাঠে নামেন। গতি আর ড্রিবলিং দিয়ে অতিথিদের রক্ষণকে কাঁপিয়ে দেন আনসু ফাতি। দ্বিতীয়ার্ধ্বে কোনও দলই গোল করতে না পারলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765