শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




মামলা থেকে মুক্তি, ধর্ষিতাদের সাহায্যের ঘোষণা নেইমারের

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

ধর্ষণের মামলা থেকে রেহাই পেয়েছেন নেইমার। এই খবর শোনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভবিষ্যতে সব ধর্ষিত নারীর পাশে থাকবেন তিনি।

নেইমারের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত শেষ হয় গত ৩০ জুলাই। প্রমাণের অভাবে মামলাটির কার্যক্রম বৃহস্পতিবার থামিয়ে দেওয়ার সুপারিশ মেনে নেন বিচারক। রাতে মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তিনি।

এই খবর পেয়ে আপ্লুত নেইমার বলেন, ‘এটা আমার জীবনের এমন একটা অধ্যায়, যা কোনোদিন ভুলব না। আমি খুশি এ কথা সৎ হলে বলতে পারব না। আমার এবং আমার পরিবার সেই সঙ্গে যারা আমাকে চেনেন, তাদের জন্য এটি ভোলার নয়। মানুষ ভালো কিছু করতে পারে, করতে পারে চরম খারাপও; এই ভয় আমাকে সেটা স্মরণ করিয়ে দেবে।’

নেইমার বলেন, ‘এটা শুধু আমার জন্য নতুন শুরু নয়; যারা মিথ্যা অভিযোগে পড়েছে তাদের জন্যও। যেসব নারী এমন কাজে ভুক্তভোগী তাদের শক্ত হওয়ার, যুদ্ধ করার আহ্বান জানাই। তারা যেন তাদের প্রাপ্য পায়, সেই আশা রাখছি। সব সময়ের মতো, সব কিছুর জন্য ধন্যবাদ।’

গত মে মাসে ব্রাজিলিয়ান মডেল নাজিলা ত্রিনদাদি অভিযোগ করেন প্যারিসের একটি হোটেলে নেইমার তাকে ধর্ষণ করেছেন।

২৭ বছর বয়সী নেইমার আবার এই অভিযোগ অস্বীকার করে বলেন, যা হয়েছে তা দুজনের সম্মতিতেই হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765