শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মসজিদুল হারাম ও মসজিদে নববীর নতুন খতিব ও ইমাম হলেন যারা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদীনার মসজিদে নববীতে বেশ কয়েকজন নতুন খতিব ও ইমাম নিয়োগ দেয়া হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে এ নিয়োগ দেয়া হয়।

শনিবার মসজিদুল হারামাইন বিষয়ক অধিদফতরের প্রধান ড. আবদুর রহমান সুদাইস নতুন ইমাম-খতিবদের নাম প্রকাশ করেন। নতুন নিয়োগপ্রাপ্ত খতিবরা আগে থেকে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা গেছে।

মসজিদে হারামে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ডা. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি। তারা দীর্ঘদিন ধরে মসজিদে হারামের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন।

আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. ইয়াসির আদ দাওসারি। তিনি কয়েকবছর আগে তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে ইমামতির দায়িত্বও পালন করবেন তিনি।

অন্যদিকে মদীনার মসজিদে নববীতে একজনকে নতুন খতিব ও দুইজনকে নতুন ইমাম ঘোষণা করা হয়েছে। খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন তালিব হুমাইদ। তিনি আগে থেকেই মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন আলী হুজাইফি (মসজিদে নববীর বর্তমান প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান) ও শায়খ ডা. খালেদ বিন সুলাইমান মুহান্না। তারাও বেশ কয়েক বছর ধরে তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765