বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ভুটানের জালে ৪ গোল দিল বাংলাদেশ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানকে ১-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন নাবিব নেওয়াজ জীবন। ভুটানকে হারিয়ে বিশ্বকাপের বাছাইপর্ব খেলার প্রস্তুতিটা সেরে নিল জাতীয় দল।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য বিস্তার করে শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
১২ মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে গোল করেন নাবিব নেওয়াজ জীবন। উল্লাসে মেতে ওঠে দর্শকরা। এখানেই শেষ নয়। নাবিব নেওয়াজ জীবন ম্যাচের ৩৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন সাইড ভলিতে। এবারে এসিস্ট করেন ইব্রাহিম। প্রথমার্ধের খেলা শেষ ২-০ ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতে কিছুটা ছন্দ পতন হয় বাংলাদেশের। ভুটানের ১৮ নম্বর জার্সিধারী দরজি গোল করে ব্যবধান কমান ৫১ মিনিটে। কিছুটা হতাশ হলেও দর্শকদের মধ্যে দ্রুতই উৎসব ফিরিয়ে আনেন জামাল ভূঁইয়ারা। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগ পুরোপুরিই ভেঙে দেন জীবন-বিপলুরা।

ম্যাচের ৭৪ মিনিটে বিপলু আহমেদের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সোহেল রানার কাছ থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করতে গিয়ে ভুটানের ডিফেন্ডার বল তুলে দেন বিপলুর পায়ে। এবার গোল করতে কোনো ভুল করেননি তিনি। ডান প্রান্ত থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বিপলু। ম্যাচের ৮১ মিনিটে রবিউল আরও একটি গোল করলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

দুই দেশের দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765