রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন




ব্যাট দিয়ে ক্যারম খেলে ভাইরাল ওয়াহাব রিয়াজ!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

শ্রীলঙ্কার হাত ধরে দীর্ঘ দশ বছর পর ঘরের মাঠে হচ্ছে পূর্ণাঙ্গ সিরিজ। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার খুশিতে গোটা পাকিস্তান জুড়ে উন্মাদনা। কিন্তু বৃষ্টি বাদ সাধল এই আমেজে। বৃষ্টির তোড়ে শুক্রবার ভেসে গেছে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি।

এসবের মাঝে পাকিস্তানিদের ড্রেসিংরুমের এক মজার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির ঘটনাপ্রবাহ হচ্ছে এমন- ম্যাচ টাইমে যখন বৃষ্টি পড়ছিল, তখন সময় কাটানোর জন্য পাকিস্তানের খেলোয়াড়েরা বসে গিয়েছিলেন ক্যারম বোর্ড নিয়ে।

কিন্তু সেই খেলাও ঠিকঠাকভাবে খেলতে পারেননি তারা। একদিকে বৃষ্টি যেমন মাঠের খেলায় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, অন্যদিকে ঘরের ভিতরের খেলায় বাঁধা হয়ে দাঁড়ান দলের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ।

ভিডিওটিতে দেখা যায়, পালাক্রমে অনেক ক্রিকেটাররাই ক্যারম খেলছিলেন। এরই মধ্যে দেখা যায় মোহাম্মদ আমির আর শাদাব খানের খেলার দৃশ্য। সে সময় ঝামেলা বাঁধিয়ে দেন ওয়াহাব। ওয়াহাব তাদেরকে বারবার বিরক্ত করতে থাকেন।

পরের দৃশ্যে দেখা যায় আরও কয়েকজন এসেছেন খেলতে। যাদের মধ্যে আছে বাবর আজম আর ইমাম-উল-হক। এবার ওয়াহাব হাজির হন আরও বড় যন্ত্রণা নিয়ে। হাতে ব্যাট নিয়ে ক্যারম বোর্ডের মধ্যে ব্যাটটি দিয়ে গুটি মেরে পুরো খেলাই পণ্ড করে দেন তিনি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765