বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বিপিএলে খুলনার হয়ে মাঠ মাতাবেন ওয়াটসন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
ফাইল ছবি

চলতি বছরের ডিসেম্বরের দিকে পর্দা উঠতে চলছে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের। আর এই আসরে খুলনা টাইটাইন্সের হয়ে মাঠ মাতাতে আসছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন।

বৃহস্পতিবার খুলনা টাইটান্সের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে ওয়াটসনের একটি ভিডিও বার্তাও পোস্ট করা হয়।

ভিডিও বার্তায় ওয়াটসন বলেন, ‘আমি শেন ওয়াটসন। আমার কাছে দারুন রোমাঞ্চকর একটি খবর আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে আমি খুলনা টাইটান্সের হয়ে আসছি। আমি দারুন ভাবে রোমাঞ্চিত হয়ে আছি আসন্ন বিপিএলে খেলার জন্য। সেখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার খেলে এবং কোয়ালিটি ক্রিকেট খেলা হয়। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য আমি আসছি।’

‘খুলনা টাইটান্সের কোচিং ও ব্যবস্থাপনা একটি দারুন দল গড়েছে। আশা করি আমরা শিরোপা জয় করতে পারবো। শিগগিরই দেখা হবে।’

এর আগে ২০১৭ সালে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অজি তারাক। তবে সাদারল্যান্ডের হয়ে বোলিং করার সময় চোট পাবার কারণে পরে আর ঢাকার হয়ে খেলা হয়নি তার।

এরপর বিগ ব্যাশ আর বিপিএলের সূচি মিলে যাওয়ায় গত আসরেও খেলা হয়নি। তবে এবার ওয়াটসনের খেলা নিয়ে বাধা নেই।

গত আসরে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন তিনি। দলকে ফাইনালে নিয়ে যেতে রেখেছিলেন বড় ভূমিকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবশ্য বছর তিনেক আগেই বিদায় বলেছিলেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765