শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




প্রধানমন্ত্রীর হাতে বিয়ের আমন্ত্রণপত্র তুলে দিলেন সাব্বির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। শুক্রবার বিকালে মা ও বাবাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন সাব্বির।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আমন্ত্রণপত্রটি ছিল একটি পাখির খাঁচার মধ্যে। এর ব্যাখ্যায় সাব্বির প্রধানমন্ত্রীকে হেসে বলেন, বিয়ের পর তাকে খাঁচায় বন্দি করা হবে। আমন্ত্রণপত্র গ্রহণকালে সাব্বিরের জীবনের নতুন ইনিংসে তার সাফল্য কামনা করে আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী।
সাব্বির রহমানের বিবাহত্তোর সংবর্ধনা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে ঘরোয়া পরিবেশে সাব্বিরের আকদ সম্পন্ন হয়। তার স্ত্রীর নাম অর্পা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765