শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




দুই ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন বিরাট কোহলি?

নতুনবার্তা ডেস্ক :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্য বিশ্বকাপে দু’‌ম্যাচ নির্বাসিত হতে পারেন বিরাট কোহলি। হঠাৎই এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। আর সেমিফাইনালের ঠিক আগে এরকম একটা খবরে উদ্বেগ ভারতীয় শিবিরে। কোহলি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলে সেমিফাইনাল ও ফাইনাল খেলতে পারবেন না।

আফগানিস্তান ম্যাচে অতিরিক্ত আপিল করার জন্য শাস্তি হিসেবে বিরাটের ম্যাচ ফি–র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। এবার বাংলাদেশের বিরুদ্ধেও একই কাণ্ড ঘটিয়েছেন ভারত অধিনায়ক। আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্য ফের বিরাটের শাস্তি হওয়ার আশঙ্কা। মঙ্গলবারের ঘটনাটি ঘটে ম্যাচের ১১তম ওভারে। তখন বল করছিলেন মোহাম্মদ শামি। তার বল লাগে সৌম্য সরকারের প্যাডে। তারপরই এলবিডব্লু–র জন্য জোর আবেদন করেন বিরাট।

কিন্তু অন–ফিল্ড আম্পায়ার মারায়িস এরাসমাস সৌম্যকে নট আউট দেন। তারপর ভারত অধিনায়কের রিভিউয়ের আপিল খারিজ করেন আম্পায়ার। মেজাজ হারান কোহলি। থার্ড আম্পায়ার আলিম দার সিদ্ধান্ত নেন, সৌম্যর প্যাড, ব্যাটে বল স্পর্শ করে একই সময়ে।
থার্ড আম্পায়ার বল ট্র্যাকিং স্ক্রিনের সাহায্য নেননি। বল ব্যাটে প্রথমে লাগার কোনো উপযুক্ত প্রমাণ নেই। কিন্তু ‘‌বেনিফিট অফ ডাউট’‌ থাকায় সিদ্ধান্ত ব্যাটসম্যানের পক্ষে যায়। সুতরাং নট আউট সৌম্য সরকার। কিন্তু রিভিউ নিতে না দেয়ায় চটে যান বিরাট। বচসায় জড়িয়ে পড়েন। যার জেরেই এই দুঃসংবাদ ভারতীয় শিবিরে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765