শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




তৃতীয় দিনও ছড়ি ঘোরাল আফগানরা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংস থেকে ১৩৭ রানের বড় লিড পায় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে তাই ঘুরে দাঁড়াতো হতো সাকিবদের। প্রথম ওভারেই কাজটা দুর্দান্তভাবে করেন অধিনায়ক সাকিব। তুলে নেন এহসানউল্লাহ ও রহমত শাহকে। তবে ধাক্কা সামলে নেয় আফগানরা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ৮৩.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেছে। লিড নিয়েছে ৩৭৪ রানের। চতুর্থ দিন লিড বাড়িয়ে নিতে ব্যাট করবেন তারা।

আফসার জাজাই ৩৪ রানে দিন শুরু করবেন। তার সঙ্গে নামবেন ইয়ামিন আহমেদজাই। ওপেনার ইব্রাহিম জাদরান ৮৭ রানে আউট হয়েছেন। আসগার আফগান ৫০ করে ফিরেছেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা রহমত শাহ গোল্ডেন ডাক মেরে ফিরেছেন। এহসানউল্লাহ করেন ৪ রান। পরে হাসমতউল্লাহ নাঈমের বলে ১২ রানে ক্যাচ দেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ উইকেটে আড়াই রান চেজ করাই বড্ড কঠিন। সেখানে আফগানরা যে রান তুলেছে তাতে ম্যাচ আফগানদের পক্ষে চলে গেছে বলাই যায়।

এর আগে প্রথম ইনিংসে আফগানিস্তান ৩৪২ রানের বড় সংগ্রহ পায়। দলের হয়ে সেঞ্চুরি করেন রহমত শাহ। তিনি খেলেন ১০২ রানের ইনিংস। আসগর আফগান খেলেন ৯২ রানের ইনিংস। এছাড়া রশিদ খান ফিফটি করে। জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানে থামে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে বড় লিড পেয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৪৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। সঙ্গীর অভাবে ফিফটি করতে পারেননি আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক। তাইজুল ১৪ রানেই ফেরেন। নাঈম আউট হন ৭ রানে। আগের দিন ১৯৪ রানে শেষ করা বাংলাদেশ তাই বেশি আর এগুতো পারেনি। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মুমিনুল হক। এছাড়া লিটন দাস ৩৩ রান করেন।

প্রথম ইনিংসে আফগানিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন রশিদ খান। তিন উইকেট নেন মোহাম্মদ নবি। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও নাঈম হাসান। দ্বিতীয় ইনিংসে সাকিব তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। মেহেদি মিরাজ এক উইকেট দখল করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765