শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




টাইগারদের অভিনন্দন জানিয়ে যা বললেন সাকিব

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের এ ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিল মাহমুদুল্লাহ রিয়াদের দল।

তিন ম্যাচে সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার দলকে হারিয়ে জয়ের সূচনা করলো বাংলাদেশ।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটারদের আন্দোলন, তামিম ইকবালের সরে দাঁড়ানো, সাইফউদ্দিনের ইনজুরি আর বিশ্বসেরা অলরাউন্ডারের সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় কোণঠাসা ছিল টাইগাররা। চাপের মুখে থেকে ‌‌‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

হাজারতম ম্যাচে স্মরণীয় জয়ে নিজে অনুপস্থিত থাকলেও দলের জয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সতীর্থদের অভিনন্দন জানাতে ভুলেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।’

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765