বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




চেলসিকে হারাল লিভারপুল

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারাল লিভারপুল। প্রিমিয়ার লিগে প্রথম ৬ ম্যাচের সবগুলো জিতে শতভাগ সাফল্য ধরে রাখল তারা। পাশাপাশি প্রথম কোনো দল হিসেবে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে জয়ের রেকর্ড গড়ল লিভারপুল।

ম্যাচের ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় লিভারপুল। পেনাল্টি ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিক পায় অতিথি দলটি। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে হালকা টোকা দিয়ে বল সাইডে ঠেলে দেন। সেটা ডান পায়ের দারুণ শটে বল জালে পাঠান আলেকজ্যান্ডা আর্নল্ড।

২৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় চেলসি। আসপিলিকুয়েতা জালের ঠিকানা খুঁজেও পান। কিন্তু আক্রমণের শুরুতেই ম্যাসন মাউন্ট অফ-সাইডে থাকায় ভিডিও অ্যাসিসট্যান্স রেফারি সহায়তায় গোলটি বাতিল করা হয়।

এরপরই ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অল রেডস শিবির। পেনাল্টি বক্সের বাইরে বাম পাশে ফ্রি-কিক থেকে পাওয়ার ক্রস হেড দিয়ে গোল করেন রাবার্তো ফিরমিনো।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে চেলসি। ৭১ মিনিটে পেনাল্টি ডি-বক্সের ভেতরে ডিফেন্ডারে জটলার মধ্য দিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনগোলো কন্তে।

৮০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় চেলসি। কিন্তু লিভারপুলের গোলরক্ষকের কল্যাণে গোলবঞ্চিত হয় স্বাগতিকরা। এরপর বাকিটা সময় চেলসি আর সমতায় ফিরতে না পারলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল।

লিভারপুল ছয় ম্যাচের সবগুলোতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765