শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ক্রিকেট থেকে ‘মানসিক বিরতি’ চেয়েছেন তামিম

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন তামিম ইকবাল। আগস্টের শুরু থেকে বিশ্রাম চেয়েছেন এ ওপেনার। তাঁর আবেদন বিসিবি অনুমোদন করেছে বলে জানিয়েছে ক্রিকইনফো। তেমন হলে, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং তারপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন তামিম।

চট্টগ্রামে আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। ক্রিকেট থেকে বিরতি নিয়ে শারীরিক ফিটনেস ক্যাম্পে অংশ নিতে দেশের বাইরে থাকবেন তামিম। তবে নভেম্বরে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তিনি। বিশ্বকাপের পর সাকিব আল হাসানকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। এ ছাড়া ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও বিশ্রাম পেয়েছিলেন সাকিব।

বিশ্বকাপে মোটেই ভালো করতে পারেননি তামিম। মাত্র একটি ফিফটির মুখ দেখেছেন। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও রানখরায় ভুগেছেন তিনি। বিসিবিকে পাঠানো চিঠিতে তামিম ক্রিকেট থেকে ‘মানসিক বিরতি’ চেয়েছেন। বিসিবি ক্রিকেট অপারেশনসের প্রধান আকরাম খান তামিমের চিঠি পাওয়ার ব্যাপারটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, ‘তামিমের কাছ থেকে এ ব্যাপারে (ঘরের মাঠে সিরিজ থেকে বিশ্রাম) আমরা একটি চিঠি পেয়েছি। ঈদের ছুটির পর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765