শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম খেলায় শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে দিল ভারত। বিশ্বকাপের পর এদিনই ছিল ভারতের প্রথম ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কাইরান পোলার্ড মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে অভিষেক হয় ভারতীয় পেসার নবদীপ সাইনির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে অভিষেক হয় ভারতীয় পেসার নবদীপ সাইনির। প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-২০’র শেষ ওভারে মেডেন নিয়েছেন সাইনি।

এর আগে নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিনার জিতান পটেল (২০০৮), পাকিস্তানি ফাস্ট বোলার মোহম্মদ আমির (২০১০) ও সিঙ্গাপুরের জানক প্রসাদ (২০১৯) এই কৃতিত্ব অর্জন করেছেন। ৪ ওভার হাত ঘুরিয়ে নবদীপ নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট । এদিন ২৪ বলের মধ্যে ১৯টিই ডট বল করেন নবদীপ।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765