বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




এসেই সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন লিটন দাস। ফলে চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় রাউন্ডে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাশ। রংপুর বিভাগের হয়ে অষ্টম সেঞ্চুরি করা এই ডানহাতি প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৪তম তিন অঙ্কের দেখা পেলেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ঢাকা বিভাগ সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৫৫৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে লিটেনর ব্যাটে ভালোই জবাব দিতে থাকে রংপুর।
দ্বিতীয় দিন ৫১ রানে অপরাজিত থাকা লিটন তৃতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করলেন। ১৩৩ বলে ১৩টি চারের সাহায্যে তিনি এই লক্ষ্যে পৌঁছান।

এর আগে পূর্বাঞ্চলের হয়ে বিসিএলে করেছেন ১৬ ম্যাচে ৬ সেঞ্চুরি। কিন্তু টেস্ট ক্রিকেটের মতো বাংলাদেশ ‘এ’ দলের হয়েও তার ব্যাট থেকে আসেনি সেঞ্চুরি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে রংপুর। লিটন ১১১ ও নাঈম ইসলাম ৫১ রানে অপরাজিত আছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765