শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ঈদের ছুটিতে ৮ দিন বন্ধ হিলি বন্দরের কার্যক্রম

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

আজ শনিবার থেকে টানা ৮দিন ছুটির ফাঁদে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম। পবিত্র ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলি এই সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার সকাল থেকেই এই বন্দরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে হিলি চেকপোস্টের মাধ্যমে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক আছে।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আগামী ১২ আগস্ট সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এর পরেরদিন সাপ্তাহিক ছুটি। এ কারণে আজ শনিবার থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৮দিন বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিটন বলেন, ‘বন্ধের বিষয়টি ইতোমধ্যে ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষকে পত্র দিয়ে জানানো হয়েছে। আগামী ১৮ আগস্ট সকাল থেকে যথারীতি শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।’

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুর আমীন বলেন, ‘ব্যবসায়ীরা এই কয়দিন বন্ধের সিদ্ধান্ত নিলেও শুধুমাত্র ঈদ, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটিতে কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজ-কর্ম চলবে। এর বাইরে আমাদের অতিরিক্ত ছুটি গ্রহণের কোনো সুযোগ নেই।’

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সকল ধরণের সরকারি ও বেসরকারী ছুটির আওতামুক্ত থাকে। তাই ঈদ বা কোনো দিবসের দিনেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765