শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




আফগানিস্তানের তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক রশিদ খান

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
ছোট দেশের বড় তারকা রশিদ খান। ফাইল ছবি

আফগানিস্তানের সব ফরম্যাটের নতুন অধিনায়ক রশিদ খান। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে গুলবাদিন নাইবকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে লেগ স্পিনার রশিদ খানকে দায়িত্ব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। খবর টোলো নিউজ।

আসগর আফগানের অধিনায়কত্বে ভালোই খেলছিল আফগানিস্তান। তিন ফরম্যাটেই আফগানিস্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। অথচ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই অধিনায়কত্বে বড়সড় পরিবির্তন এনেছিল এসিবি।

আসগর আফগানকে সরিয়ে বিশ্বকাপের নেতৃত্ব দেয়া হয় গুলবাদিন নাইবকে। শুধু তাই নয়! তিন ফরম্যাটের জন্য তিনজন অধিনায়ক ঠিক করে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

ওয়ানডে দলের অধিনায়ক গুলবাদিন নাইব, তারকা লেগ স্পিনার রশিদ খানকে দেয়া হয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। আর রহতম শাহকে দেয়া হয় টেস্ট দলের নেতৃত্ব।

বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে বোর্ডের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন মোহাম্মদ নবী ও রশিদ খান। তারা আইপিএল খেলা অবস্থায় ভারতে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে অধিনায়ক পরিবর্তনের প্রতিবাদ জানান।

এবারের বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব নিয়ে দলকে কোনো সাফল্যই এনে দিতে পারেননি ওয়ানডে দলের অধিনায়ক গুলবাদিন নাইব। তার নেতৃত্বে বিশ্বকাপে নয়, ম্যাচ খেলে গ্রুপ পর্বে একটি ম্যাচেও জয় পায়নি আফগানরা। ব্যর্থতার বৃত্তে থেকেই বিশ্বকাপকে বিদায় জানায় আফগানিস্তান।

দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ এসিবি। যে কারণে বিশ্বকাপ শেষে দেশে ফিরতেই ক্রিকেট বোর্ড গুলবাদিন নাইবকে সরিয়ে রশিদ খানকে তিন ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765