শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




অধিনায়ক উইলিয়ামসনের বিশ্বরেকর্ড

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯
নিউজিল্যান্ড অধিনায়ক উইলয়ামসন-ছবি সংগৃহীত

নিউজিল্যান্ড শিরোপা জিতেছে কিনা সেটা তো ম্যাচ শেষেই বোঝা যাবে তবে অধিনায়ক হিসেবে বিশ্বকাপে নতুন বিশ্বরেকর্ড গড়লেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সবোর্চ্চ রানের মালিক এখন তিনি।

এবারের আসরে ৯ ইনিংসে ৫৭৮ রান করেছেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপের এক আসরে তার চেয়ে বেশি রান নেই আর কোনো অধিনায়কের। আজ শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০০৭ সালের বিশ্বকাপে ১১ ইনিংসে ৬০.৮৮ গড়ে ৫৪৮ রান করেন মাহেলা জায়াবর্ধনে। ভারতের বিপক্ষে অনুষ্ঠিত সেমিফাইনালেই লংকান কিংবদন্তির পাশে বসে যান উইলিয়ামসন। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক রান করেই তিনি ছাড়িয়ে যান সব অধিনায়ককে।

৫৩৯ রান করে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। চতুর্থ নামটি অ্যারন ফিঞ্চের। এবারের আসরে ১০ ইনিংসে ৫০৭ রান করেন অসি দলনেতা ফিঞ্চ। পরের নামগুলো দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৪৮২), ভারতের সৌরভ গাঙ্গুলি (৪৬৫), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৪৬৫) নিউজিল্যান্ডের মার্টিন ক্রো (৪৫৬)।

অধিনায়ক হিসেবে আজ আরো একটি রেকর্ড গড়লেন উইলিয়ামসন। শতকরা হিসেবে দলের রানে সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের শতকরা ৩০.১১ শতাংশ রানের মালিক তিনি।

দ্বিতীয় স্থানে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ২৬.৬.%, দলের ২৫.৭৬ শতাংশ রান করে তৃতীয় স্থানটি রোহিত শর্মার। আসরে অস্ট্রেলিয়ার ২৪.১৬ ভাগ রান ডেভিড ওয়ার্নারের।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765