বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




অকালে চুল পাকার কারণ ও প্রতিকার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চুলের পক্বতা একটি প্রাকৃতিক বিষয়। কিন্তু যখন এ সমস্যা ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে দেখা দেয়, তখন আমরা তাকে অকালপক্ব চুল বা প্রি-মেচিউর গ্র্যায়িং এফ হেয়ার বলে থাকি। প্রি-মেচিউর গ্র্যায়িং এফ হেয়ার মানুষের আত্মবিশ্বাসের একটি বড় প্রতিবন্ধক।

একজন সুস্থ মানুষের শরীরে কয়েক শ লাখ হেয়ার ফলিকন রয়েছে। চুলের রং নির্ভর করে মেলানিন নামক রঞ্জকের ওপর। চুলের রং সাদা বা কালো হওয়া নির্ভর করে মেলানিনের সংখ্যা, আকার এবং উপস্থিতির ওপর।

কারণ

বংশগত ((Familial) : বংশগত কারণে এই রোগ হতে পারে।

জিনতত্ত্ব (Genetic) : কিছু জিনজনিত অসুখ যেমন প্রজেরিয়া, ওয়েজেনার ডিজিজ, ডাউন সিনড্রোম, রোথমন্ড থমসন সিন্ড্রোম।

ভিটামিন ও খনিজের অভাব : নিত্যদিনের খাবারে ভিটামিন বিশেষ করে ভিটামিন ই৬, ই১২, বায়োটিন, ভিটামিন-ডি ও খনিজ- যেমন : আয়রন, কপার, ক্যালসিয়াম, জিকের ঘাটতি থাকলে।

চুলের ডাই এবং অন্যান্য পণ্য : কেমিক্যাল হেয়ার ডাই এমনকি শ্যাম্পু ও চুলের অকাল পরিপক্বতার জন্য দায়ী।

ধূমপান : ধূমপায়ীদের ক্ষেত্রে ২৫ শতাংশ বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

দীর্ঘকাল স্থায়ী রোগ : দীর্ঘকালীন প্রোটিন ঘাটতি, (Kwashiorkor/Marasmus) কিডনি অসুখ (AGN), অন্ত্রের অসুখ (Malabsorption Syndrome) থেকেও চুলের রঙে পরিবর্তন এসে থাকে।

Auto-immune Disease : এ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের বিরুদ্ধেই কাজ করার জন্য দায়ী। যেমন শ্বেতী (Vitiligo), এলোপেশিয়া এরিয়াটা (Alopecia Areata), থাইরয়েড হরমোন ভারসাম্যহীনতা।

নির্দিষ্ট কিছু ওষুধ : দীর্ঘদিন একই ওষুধ সেবন করলে চুল পাকতে পারে। যেমন : এন্টিমেলেরিয়াল, মাসেল রিলাক্সেন্ট।

লক্ষণ

সাধারণত প্রথমে মাথার চুল কালো থেকে ধূসর ও পরে সাদা হতে শুরু করে।

পরিবর্তিত চুল কালো চুলের চেয়ে মোটা, অনমনীয় এবং শক্ত হয়ে থাকে।

সাদা চুলের বৃদ্ধির হার কালো চুলের চেয়ে ৪ শতাংশ বেশি। সাদা চুল সূর্যরশ্মিতে দ্রুত নষ্ট হয়।

ধীরে ধীরে শরীরে অন্যান্য অংশের চুলেও রং পরিবর্তন শুরু হয়।

পুরুষের ক্ষেত্রে মাথার দুই পাশে ও মহিলাদের ক্ষেত্রে সম্মুখভাগের চুল প্রথম সাদা হওয়া শুরু করে।

চিকিৎসা

রোগের মাত্র (মাইল্ড, মোডারেট, সিভিয়ার) এবং কারণ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

নির্দিষ্ট মাত্রায় ভিটামিন, খনিজ ও হরমোন প্রতিস্থাপন।

প্রতিদিন খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণ আমিষ, স্বল্প চর্বিজাতীয় ও সুষম খাদ্যাভ্যাস।

ধূমপান পরিত্যাগ ও জীবনধারায় পরিবর্তন।

প্রাকৃতিক হেয়ার ডাইয়ের ব্যবহার।

অ্যান্টিঅক্সিডেন্ট শ্যাম্পু ব্যবহার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765